নিউইয়র্ক

বাংলাদেশ কালচারাল সেন্টার'-এর ৫১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

বাংলার হাজার বছরের আবহমান সংস্কৃতি ও প্রাণবন্ত সাহিত্যের অমল ধারাকে বিশ্বদরবারে প্রজ্বলিত করার লক্ষ্যে “বাংলাদেশ কালচারাল সেন্টার” আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কালচারাল সেন্টারের একটি শক্তিশালী আন্তর্জাতিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
17797175584037241.jpg
বাংলাদেশ কালচারাল সেন্টার'-এর ৫১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা | ফাইল ছবি

আজকাল ডেস্ক

২৫ মে, ২০২৬
Fallback Advertisement

বাংলার হাজার বছরের আবহমান সংস্কৃতি ও প্রাণবন্ত সাহিত্যের অমল ধারাকে বিশ্বদরবারে প্রজ্বলিত করার লক্ষ্যে “বাংলাদেশ কালচারাল সেন্টার” আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কালচারাল সেন্টারের একটি শক্তিশালী আন্তর্জাতিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  

 

কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন - সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন সাংস্কৃতিক সংগঠক সাজেদুর রহমান মুনিমl

 

“বাংলাদেশ কালচারাল সেন্টার” এর  আন্তর্জাতিক উপদেষ্টা কমিটিতে রয়েছেন- মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, ব্যবসায়ী , সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ নেওয়াজ, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ, ব্যবসায়ী, সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দারা আবু জুবায়ের।“বাংলাদেশ কালচারাল সেন্টার” এর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক আহবায়ক কমিটির আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, যুগ্ম আহবায়ক হিসেবে আছেন তিনজন নাট্য ব্যক্তিত্ব দিলারা জামান, নজরুল সংগীত বিশেষজ্ঞ ফাতেমা তুজ জোহরা এবং নৃত্য ব্যক্তিত্ব নিলুফার ওয়াহিদ পাপড়ি।

 

সদস্য সচিব মনোনীত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. রফিকুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন নাট্য পরিচালক  সোহেল আরমান, কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার এবং নৃত্য শিল্পী  ফারহানা চৌধুরী বেবি।

 

এই কমিটির প্রধান সমন্বয়কারী আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠক সাজেদুর রহমান মুনিম। সমন্বয়কারী হিসেবে আছেন কণ্ঠশিল্পী  মোহাম্মদ জামাল উদ্দিন নাসির। যুগ্ম সমন্বয়কারী মনোনীত হয়েছেন উপস্থাপক  ও অভিনেতা শফিউল আলম বাবু, সাংবাদিক সাংবাদিক রিমন মাহফুজ, অভিনেত্রী : রুমানা ইসলাম মুক্তি এবং অভিনেত্রী : চাষী আন্নি ইসলাম।

 

সাংস্কৃতিক সমন্বয়কারী  মনোনীত হয়েছেন নৃত্য শিল্পী রোকসানা আখতার রিনি।যুগ্ম সাংস্কৃতিক সমন্বয়কারী তিনজন হলেন- নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ, বাউল গবেষক ফেরদৌসী নাজমা এবং নৃত্য শিল্পী সোহেল রহমান।আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী মনোনীত হয়েছেন অভিনেতা নাজমুল খান। যুগ্ম আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী দুজন- মানবাধিকার কর্মী এইচ এম মনিরুজ্জামান, কণ্ঠশিল্পী এস আই সুমন।

 

আহবায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কণ্ঠশিল্পী মুজিব পরদেশী, বিশিষ্ট ফুটবলার কায়সার হামিদ, সাংস্কৃতিক সংগঠক  মো. লিয়াকত আলী, নাট্য ব্যক্তিত্ব জামিউর রহমান লেমন, নাট্য ব্যক্তিত্ব খন্দকার শাহ আলম, নাট্য নির্মাতা ফখরুদ্দিন ছোটন, সংগীত পরিচালক কাজী ফারুক বাবুল, কবি এবিএম সোহেল রশিদ, নাট্য পরিচালক নূর হোসেন রানা, বিশিষ্ট যন্ত্র শিল্পী দীপক কুমার দাস, নাট্য পরিচালক মাসুম শাহরিয়ার, গীতিকার নাহিদ নজরুল, নৃত্য শিল্পী মেহেবুব মেহেনুর চাঁদনী, সাংবাদিক শেখ ফরিদউদ্দীন প্রধান, কণ্ঠশিল্পী জান্নাতুল ফেরদৌসী পপি, বিপাশা ইয়াসমিন, শিশু সংগঠক মো: সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী  লুৎফুন্নাহার পাখি, যাত্রাপালা নির্দেশক নটরাজ পলাশ এবং ফ্যাশন কোরিওগ্রাফার সানজিদা হক আরেফিন লুনাl

 

 বিভাগীয় কো-অর্ডিনেটর

খুলনা - এনামুল হক বাচ্চু

বরিশাল - মীর সাব্বির /হোসেন শামীম

সিলেট -  নীলাঞ্জনা জুই

চট্টগ্রাম - স্বপন বড়ুয়া

রাজশাহী - মাহবুবুর রহমান সোহাগ  

ময়মনসিংহ- নাজমুল হক লেলিন

রংপুর - রফিকুল ইসলাম রইস

রাঙ্গামাটি - সুফলা তনচঙ্গা

খাগড়াছড়ি - ডচিংনু মার্মা

বান্দরবান - প্রাণ গোপাল সরকার।

 

নর্থ আমেরিকা ও ল্যাটিন আমেরিকা জোনে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন শাহ নেওয়াজ ও সেক্রেটারি জেনারেল হিসেবে দারা আবু জুবায়ের। এই দুজন বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক মূল কমিটির বর্তমানে উপদেষ্টা হিসেবে থাকবেন।

 

উল্লেখ্য আগামী ৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটি গঠনের  মাধ্যমে বাংলাদেশ কালচারাল সেন্টারের রূপরেখা ঘোষণা করা হবে। আগামী বছরের প্রথমদিকে পৃথিবীর বিভিন্ন দেশের অংশগ্রহণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল ২০২৭ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আজকাল/২৫মে২৬/ডব্লিউপিই

শেয়ার

Releted News

test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByFlixza Global